বিশ্বনাথে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ’লীগের শ্রদ্ধাঞ্জলি
বিশ্বনাথ প্রতিনিধি : ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদের নেতৃত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য এস এম নুনু মিয়াকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন নেতৃবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর থেকে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ সম্প্রচার করা শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, প্রচার সম্পাদক নিখিল পাল, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুব রহমান লিলু, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন, কার্যনির্বাহী সদস্য নিজাম উদ্দিন, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী জাহান, উপজেলা শ্রমিক লীগের নির্বাহী সম্পাদক আজাদ আহমদ, সাবেক কার্যকরী সভাপতি শংকর দাশ শংকু, শ্রমিক লীগ নেতা কবির মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, যুবলীগ নেতা মনোহর হোসেন মুন্না, সায়েদ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক সিজিল মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা নিজাম উদ্দিন প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Related News
বিশ্বনাথে বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে ‘পেটালেন’ ছাত্রলীগ নেতা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ফেসবুক পোস্টের জেরে এক ছাত্রদল নেতাকে তার বাসায়Read More
গোয়াইনঘাটে ২৭ ড্রেজার ধ্বংস, ২৩ জন আটক
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যাপক অভিযানRead More



Comments are Closed