সিলেটে ৬৭৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট থানা এলাকা থেকে পৌনে সাত হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
গ্রেফতারকৃত মোঃ আবুল হোসেন (২২) গোয়াইনঘাট উপজেলার লাতু গ্রামের আব্দুল কাদিরের পুত্র।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬ মার্চ শুক্রবার সন্ধ্যায় গোয়াইনঘাট থানাধীন এলাকায় স্পেশাল কোম্পানী (সিলেট ক্যাম্প), র্যাব-৯ এর অপারেশন কমান্ডার এএসপি মোঃ শামিউল আলম এর নেতৃত্বে একটি আভিযানিক দল অবৈধ মাদক উদ্ধার ও আসামী গ্রেফতার অভিযান পরিচালনা করে। অভিযানে স্থানীয় বাঘের সড়ক খাগড়া এফআইডিবি প্রাথমিক বিদ্যালয় এলাকায় রাস্তার উপর থেকে ৬৭৫০ পিস ইয়াবাসহ ওই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্র্রেফতার করা হয়।
গোয়া্ইনঘাটে আটক মাদক ব্যবসায়ী আবুল হোসেন
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের মিডিয়া অফিসার মো: সামিউল আলম জানিয়েছেন।
Related News
বিশ্বনাথে বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে ‘পেটালেন’ ছাত্রলীগ নেতা
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ফেসবুক পোস্টের জেরে এক ছাত্রদল নেতাকে তার বাসায়Read More
গোয়াইনঘাটে ২৭ ড্রেজার ধ্বংস, ২৩ জন আটক
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যাপক অভিযানRead More



Comments are Closed