বোরকা কিনে না দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক : বোরকা কিনে না দেয়ায় অভিমানে আত্মহত্যা করেছে রাজশাহীর পুঠিয়া উপজেলার স্কুলছাত্রী আকলিমা খাতুন (১৪)। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
আকলিমা খাতুন উপজেলার জিউপাড়া ইউনিয়নের সরিষাবাড়ি এলাকার আলমগীর হোসেনের মেয়ে। সরিষাবাড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল ওই কিশোরী।
বোরকা না পেয়ে গত ২৫ ফেব্রুয়ারি সকালে নিজ বাড়িতে কীটনাশক পান করে ওই কিশোরী। পরে তাকে হাসপাতালে নেয় স্বজনরা। এরপর থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিল আকলিমা। বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বজনরা জানান, বোরকা চেয়ে না পেয়ে গত ২৪ ফেব্রুয়ারি রাতে মায়ের সঙ্গে বাগবিতণ্ডা হয় আকলিমার। ওই সময় ক্ষিপ্ত হয়ে মেয়েকে মারধর করেন মা। অভিমানে রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ে কিশোরী। পরদিন সকালে কীটনাশক পান করে।
পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, খবর পেয়ে স্কুলছাত্রীর মরেদেহ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে আইনত ব্যবস্থা নেয়া হয়েছে।
Related News
স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীর পুঠিয়ায় আশরাফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগRead More
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More



Comments are Closed