Main Menu

কোম্পানীগঞ্জে ব্রিজের নিচ থেকে শিশুর লাশ উদ্ধার

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই ব্রীজের বালুর নিচ থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১২টায় শিশুর লাশটি উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে শিশুটির পরিচয় পাওয়া যায়নি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল কানু জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বালুর নিচে চাপা পড়া অবস্থায় ৮/১০ বছরের একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এখনও শিশুটির পরিচয় সনাক্ত করা যায়নি বলে জানান ওসি।

Share





Related News

Comments are Closed