সমুদ্রের কাছে চিঠি কাব্যগন্থের প্রকাশনা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: কবিতা শুধুমাত্র নান্দনিক বোধের জগত নয় কিংবা পাশাপাশি শ্রুতিমধুর, শিল্পের স্বাদ সমৃদ্ধ কতগুলো শব্দ প্রয়োগ নয়। কবিতা আমাদের বিপ্লব, প্রতিবাদের ধারালো অস্ত্র, চেতনার মানসসত্তা। কবিতার এই সত্যটি আপাদমস্তক ধারণ করেছেন কবি রওশন আরা বাঁশি। তিনি যে কবিতার মানসসত্তার উত্তারাধিকারী তার প্রথম প্রকাশিত কবিতার বই সমুদ্রের কাছে চিঠির ভেতর দিয়ে তা বেশ দৃঢ়তার সঙ্গে জানান দিয়েছেন।
তার কবিতায় যেমন বিপ্লব আছে, প্রতিবাদ আছে, বাঙালি ও মানবিক চেতনাবোধ আছে তেমনি মানবিক প্রেম আবার প্রেম- দ্রোহও রয়েছে। একই সঙ্গে তার কণ্ঠে উচ্চারিত হয়েছে আমাদের জাতীয় আশা ও হতাশার কথাও। কবি রওশন আরা বাঁশির সমুদ্রের কাছে চিঠি কাব্যগন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
গত ২৮ শে ফেব্রয়ারী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঘাষ প্রকাশনের উদ্যোগে উক্ত প্রকাশনা অনুষ্ঠান সিলেটে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, সিলেট এর সভাপতি কবি এ কে শেরাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ। আলোচক হিসেবে বক্তব্য রাখেন উদিচি সিলেট এর সভাপতি কবি এনায়েত হাসান মানিক, মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব আজির হাসিব।
Related News
বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কালনী নদীর তীরে ছোট্ট গ্রাম উজানধল। চারদিকে হাওর, বর্ষায় অথৈ জলRead More
জাতীয় কবি কাজী নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্রRead More



Comments are Closed