ভারতে পাচার হওয়া ১০ কিশোরী দেশে ফিরলো
বৈশাখী নিউজ ডেস্ক: কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া হবিগঞ্জের এক কিশরীসহ ১০ শিশু-কিশোরীকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।
সোমবার (২ মার্চ) বিকেল ৫টায় ট্রাভেল পারমিটে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ সদস্যরা তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে সোপর্দ করেন।
ফেরত আসা কিশোরীরা হলো- ঢাকার হাজারীবাগের ফাতেমা আক্তার , শরিয়াতপুরের রেশমা কামরু খান, মাগুরার বর্ষা রানী বিশ্বাস, খুলনার অথই বিনতে হেনা, রাজিয়া সুলতানা ও হোসনে আরা বেগম, বগুড়ার রিতু পর্ণা, বাগেরহাটের জান্নাতুল ফেরদৌস ও শরীফা খাতুন এবং হবিগঞ্জের তানজিলা আক্তার।
পুলিশ জানায়, ভালো কাজের প্রলোভন দেখিয়ে পাচারকারীরা এদের সীমান্ত পথে ভারতে নিয়ে যায়। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। পরে বেঙ্গালরের তালাস ও বোম্বায়ের নবজীবন নামে দুটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে রাখে। পরে দু’দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে ট্রাভেল পারমিট আইনে তারা দেশে ফেরে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানায়, ফেরত আসা শিশু কিশোরীদের মধ্যে আট জনকে জাস্টিজ এন্ড কেয়ার ও দুই জনকে রাইটস যশোর গ্রহণ করেছে পরিবারের কাছে পৌঁছে দিতে।
জাস্টিজ এন্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রামার অফিসার এবিএম মুহিত হোসেন জানায়, ফেরত আসা কিশোরীদের নিকটতম স্বজনদের মাধ্যমে এরা পাচারের শিকার হয়। কিশোরীদের পরিবার যদি তাদের শনাক্ত করে মামলা করতে চায় আইনি সহায়তা দেওয়া হবে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed