Main Menu

হুক্কা শাহ’র মাজারে ওরস শুরু মঙ্গলবার

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারের ভরাউট গ্রামে হযরত শাহজালাল (রাঃ) এর ৩৬০ আউলিয়ার অন্যতম সফর সঙ্গী শাহ মজর আলী (হুক্কা শাহ) এর মাজারে পবিত্র ওরস মোবারক মঙ্গলবার (৩ মার্চ) অনুষ্ঠিত হবে।

প্রতিবছর আরবি জামাদিউস সানি মাসের ১৪ তারিখে এ ওরস পালিত হয়। ওরস উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে শত শত ভক্ত আশেকান শাহ মজর আলী (হুক্কা শার) এর মাজার প্রাঙ্গণে মিলিত হন।

Manual2 Ad Code

মঙ্গলবার মাজারে খাদিম মোঃ চুনু মিয়া ও হেলাল মিয়ার তত্তাবধানে সকাল থেকে শুরু হবে ওরসের মূল আনুষ্ঠান। সকালে মাজারে গিলাফ ছড়ানোর পর বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

Manual3 Ad Code

মাজারের খাদেমগণ জানান, উরুসে ব্যাপক নিরাপত্তার পাশাপাশি শান্তি শৃংখলা রক্ষার কাজে এলাকার যুবক থেকে সব বয়সের সাধারণ বাসিন্দারা দায়িত্ব পালন করবেন। সব ধরনের অন্যায় কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে।

Manual3 Ad Code

বৃধবার ভোররাতে ফজরের নামাজ শেষে তবারক বিতরণের মধ্য দিয়ে শেষ হবে ওরসের আনুষ্ঠানিকতা।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code