Main Menu

তুরস্কে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে ইবি শিক্ষার্থীরা

Manual5 Ad Code

শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: তুরস্কের বিখ্যাত তিনটি বিশ^বিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাচ্ছে ইসলামী বিশ^বিদ্যালয়ের (ইবি) ২০টি বিভাগের ১৪৪ জন শিক্ষক-শিক্ষার্থী।

Manual6 Ad Code

সোমবার দুপুর ১টায় বিশ^বিদ্যালয়ের ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্স ডিভিশনের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদের সঞ্চলনায় মতবিনিময় সভায় ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী, প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রোজারার প্রফেসর ড. সেলিম তোহা প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, তুরস্কের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত (এমওইউ) হয়েছে। ইগদির বিশ্ববিদ্যালয়ে ১০টি বিভাগে, চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয়ে ৮টি বিভাগে ও কাফকাস বিশ^বিদ্যালয়ে ১৩ টি বিভাগে বিশ^বিদ্যালয়ের শিক্ষকরা গবেষণা ও শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পাবে।

Manual1 Ad Code

পৃথক এ তিনটি বিশ^বিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিশ^বিদ্যালয়ের বিভাগীয় সভাপতি কর্তৃক মনোনীতরাই আবেদন করতে পারবেন। এরপর বিশ^বিদ্যালয়ের ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্স ডিভিশনের মাধ্যমে তাদের তালিকা চুড়ান্ত করবে তুরস্কের সংশ্লিষ্ট বিশ^বিদ্যালয়গুলো।

Manual8 Ad Code

শিক্ষক ও শিক্ষার্থীদের মনোনয়নের বিষয়ে ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভাগের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে ইংরেজী ভাষায় দক্ষতা, বিভাগীয় রেজাল্ট ও তার অন্যান্য যোগ্যতা এবং শিক্ষদের ক্ষেত্রে তাদের গবেষণা ও একাডেমিক কোয়ালিটি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে।”

Manual6 Ad Code

উল্লেখ্য, তুরষ্কের এ তিনটি বিশ^বিদ্যালয়ে উচ্চশিক্ষা এবং গবেষণা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি ইসলামী বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) ও সংশ্লিষ্ট বিশ^বিদ্যালগুলোর ওয়েবসাইটে (https://mevlana.yok.gov.tr, https://mevlana.karatekin.edu.tr, https://mevlana.kafkas.edu.tr) পাওয়া যাবে।

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code