ফকির আহমদ আলী শাহ (রহঃ)’র ওরশ ৪ মার্চ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের বেটুয়ারমুখস্থ মরমী সাধক ফকির হযরত আহমদ আলী শাহ (রহঃ)’র ৮০তম বার্ষিক ওরশ মাহফিল বুধবার (৪ মার্চ) অনুষ্ঠিত হবে। দিনব্যাপী অনুষ্ঠানসূচি শেষে পরদিন ৫ মার্চ ভোররাতে আখেরি মোনাজাতের মাধ্যমে এ মাহফিল শেষ হবে।
মাহফিল উপলক্ষে মাজার কমিটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গৃহিত কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল, গিলাফ ছড়ানো, আলোচনা সভা, ভক্তিমুলক গানের আসর এবং জিকির-আজকার। ভোরে আখেরি মোনাজাত এবং মোনাজাত শেষে তবরক বিতরণ করা হবে।
ওরশ মাহফিলে সর্বস্তরের মুরিদান ও তরিকত ভক্ত আশেকানদের উপস্থিত হয়ে অশেষ ফয়েজ রহমত হাসিল করার জন্য মাজারের মোতওয়াল্লি ফকির শাহ মোঃ নোয়াব আলী অনুরোধ জানিয়েছেন।-বিজ্ঞপ্তি
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed