বিশ্বনাথে শিক্ষার্থীদের প্রবাসী পরিবারের অনুদান
বিশ্বনাথ প্রতিনিধি : যুক্তরাজ্যে বসবাসরত এক প্রবাসী পরিবারকে সংবর্ধনা দিয়েছে সিলেটের দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড মহিলা কলেজ। শনিবার (২৯ ফেব্রুয়ারী) সংবর্ধনা সভা বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউ/পি চেয়ারম্যান ছয়ফুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মো. নূর মিয়া।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী, শিক্ষানুরাগী শাহানারা নূর, জিয়াদ নূর। বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম ও কলেজ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক তজম্মুল আলী রাজু’র যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কান্তি মন্ডল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল জলিল রবান, শাহপিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সিদ্দিকুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আখলাকুর রহমান।
এসময় বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মৃনাল কান্তি শিকদার, মাওলানা আবুল বাসার, কামরুন্নেছা বেগম, সেলিনা বেগম, আতাউর রহমান, ফজলুল হক, শারমিন বেগম, আনিছুর রহমান, আবুল কাশেম দুলন, মুমিতা ধর, জান্নাতুল ফেরদৌসসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড মহিলা কলেজের গবীর ও অসচ্ছল পরিবারের ৩০ শিক্ষার্থীকে নগদ অনুদান প্রদান করেছেন যুক্তরাজ্য প্রবাসী পরিবার।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed