ময়মনসিংহে ভাতিজা হত্যায় চাচার মৃত্যুদন্ড
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ সদর উপজেলায় জমি বিরোধের জেরধরে ভাতিজাকে হত্যায় দায়ে চাচা নূরে আলমকে (৬০) মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আরও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এ রায় ঘোষনা করেন।
মামলার বিবরণে জানা যায়, ময়মনসিংহ সদর উপজেলার মহজমপুর পূর্বপাড়া এলাকার নূরে আলম ও তার ভাই আশরাফুলের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন ২০১৬ সালের ৩০ অক্টোবর বাড়ি থেকে শহরে যাওয়ার পথে রাস্তা আটকিয়ে পূর্ব পরিকল্পিতভাবে তার ভাইয়ের ছেলে মঈন উদ্দিনের বুকে ছুরিকাঘাত করে হত্যা করে নূরে আলম। পরে এ ঘটনায় নিহতের মা পারভিন আক্তার বাদী হয়ে নূরে আলমের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি দীর্ঘদিন শুনানি শেষে প্রায় সাড়ে তিন বছর পর আসামির উপস্থিতিতে অভিযুক্ত নূরে আলমকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন। সেই সঙ্গে আরও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন আদালতের বিচারক।
Related News
প্রথম বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে, সিলেটে যুক্তরাষ্ট্র প্রবাসী নারীর কারাদন্ড
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আলোচিত প্রতারণার মামলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী এক নারীকে এক বছরেরRead More
শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায়Read More



Comments are Closed