কুষ্টিয়ায় ট্রাক থেকে চালের বস্তা পড়ে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক থেকে চালের বস্তা ট্রলিতে পড়ে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা দশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভেড়ামারার বাহিরচর গ্রামের মোহর উদ্দিন শেখের ছেলে শুকুর আলী (৩৫) এবং একই গ্রামের আতাহার আলীর ছেলে মো. আলামিন (১৮)।
পুলিশ জানায়, রাত সাড়ে ৩টার দিকে পাবনা থেকে চালবোঝাই একটি ট্রাক কুষ্টিয়া যাচ্ছিল। ভেড়ামারার দশমাইল এলাকায় পৌঁছালে ট্রাক থেকে চালভর্তি বস্তা ট্রলির ওপর পড়ে যায়। এতে ট্রলিচালক শুকুর আলী ও হেলপার আলামীন নিহত হন। এ সময় আহত হন রিপন নামে আরও একজন।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি জুলহাস উদ্দিন জানান, হতাহতদের উদ্ধার করে রাতেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed