Main Menu

জৈন্তাপুরে ভারতীয় চোরাচালান পণ্য আটক

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর থেকে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য আটক করেছে ডিবি (উত্তর) পুলিশ। এসময় চোরাচালানের সাথে জড়িত দুজনকে আটক করা হয়েছে।

আটক দুজন হলো- সিলেটের মোগলাবাজার থানাধীন সিলাম মোল্লারচক এলাকার ইসমাইল হোসেনের ছেলে রাহি (২০) ও জৈন্তাপুর উপজেলার বাঘেরখাল গ্রামের মৃত আহমদ আলীর ছেলে নাজিম উদ্দিন (৩০)।

শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে এসআই নিতাই লাল রায়সহ সংগীয় অফিসার ফোর্সসহ জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ঘাটেরচটি এলাকায় চেকপোস্ট বসিয়ে সিলেটগামী (ঢাকা মেট্রো-ট-১৪-৭৭৮৩) ট্রাকে তল্লাশি অভিযান চালিয়ে তাদের আটক করেন। এসময় বিপুল পরিমাণ ভারতীয় টিস্যু কাপড় জব্দ করা হয়। যার মূল্য আনুমানিক ১৪ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই নিতাই লাল রায় বাদি হয়ে জৈন্তাপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।

Share





Related News

Comments are Closed