জৈন্তাপুরে অস্ত্রসহ ৫ ডাকাত আটক
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি ওয়ান স্যুটার পাইপগান ও ১ রাউন্ড কার্তুজ এবং লুন্ঠিত বিশ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত বুধবার দিবাগত মধ্যরাতে জৈন্তাপুর উপজেলার পূর্ব লক্ষীপাশা গ্রামের হোমিও চিকিৎসক বশির আহমদের বসতঘরে একদল সশস্ত্র ডাকাত প্রবেশ করে মূল্যমান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। পরবর্তীতে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক সঙ্গীয় অফিসার-ফোর্সসহ বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় উপজেলার রূপচেং গ্রামে আব্দুল হাকিমের বসতঘরে অভিযান চালায়।
এসময় জজ মিয়ার ছেলে আব্দুল হাকিম কিবরিয়া, রূপচেং গ্রামের মৃত সামছুল হকের ছেলে মো. রাসেল, ফজলুল হকের ছেলে আমিনুল ইসলাম, রুস্তম আলীর ছেলে মো. মোশাররফ ও জগন্নাথপুর থানার স্বজনশ্রী গ্রামের মৃত আব্দুল কাইয়ুমের ছেলে ফজলু মিয়াকে আটক করে পুলিশ। পরে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করে ১টি ওয়ান স্যুটার পাইপগান ও ১ রাউন্ড কার্তুজ ও ডাকাতিকালে লুন্ঠিত বিশ হাজার টাকা উদ্ধার করা হয়।
ডাকাতির ঘটনায় বশির আহমদের ছেলে মো. নাসির আহমদ পাবেল বাদি হয়ে জৈন্তাপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। এছাড়া অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথক অস্ত্র মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. লুৎফর রহমান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed