সিলেটের লালাবাজারে ১০০ কেজির বাঘাড় মাছ
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট নগরীর লালবাজার মৎস্য আড়তে বিক্রির জন্য উঠেছে ১০০ কেজির বাঘাড় মাছ। বৃহস্পতিবার সকালে মাছটি বিয়ানীবাজার উপজেলা থেকে নিয়ে এলে সেটি বিক্রির জন্য কিনে নেন মৎস্য ব্যবসায়ী আনোয়ার হোসেন।
সকালে মাছটি নগরের লালবাজার মাছের আড়তে বিক্রির জন্য রাখা হয়। ১০০ কেজি ওজনের বাঘাড় মাছ বাজারে আনার খবর পেয়ে সকাল থেকে বাজারে ভিড় জমান অনেকে। মাছ বিক্রেতা মাছটির দাম হাঁকছেন দুই লাখ টাকা।
মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, বুধবার গভীর রাতে বিয়ানীবাজারের কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়ে বাঘাড় মাছটি। পরে আজ ভোরে বিক্রির জন্য সিলেটের লালবাজারে নিয়ে এলে মাছটি তিনি কিনে নেন। জানালেন, মাছটি অনেকেই কিনতে চাইছেন। কিন্তু চাহিদামতো দাম পাচ্ছেন না। আস্ত বিক্রি করতে না পারলে মাছটি কেটে ভাগা হিসেবে বিক্রি করবেন বলে জানালেন তিনি।
বাঘাড় মাছ দেখতে আসা নগরের মেন্দিবাগ এলাকার বাসিন্দা রাজু আহমদ বলেন, ‘লালবাজার থেকে আগে কয়েকবার বাঘাড় মাছ কেজি দরে কিনেছি। মাছটি খেতে সুস্বাদু। আজকে বাজারে বাঘাড় মাছ আনা হয়েছে শুনে এসেছি। কেজি দরে বিক্রি হলে কেনার আগ্রহ আছে।’
লালবাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক গোলজার আহমদ বলেন, বড় আকারের বাঘাড় মাছ লালবাজারে এর আগেও বিক্রি হয়েছে। আজ বিক্রির জন্য আনা মাছটির ওজন ১০০ কেজি। সিলেটের বিভিন্ন নদীতে প্রায়ই বড় আকারের বাঘাড় মাছ ধরা পড়ে। সেগুলো বিক্রি করতে লালবাজারে নিয়ে আসা হয়। এ ছাড়া সিলেটসহ আশপাশের এলাকাগুলোতে বড় আকারের মাছ পাওয়া গেলে এখানে আনার জন্য মৎস্যজীবীদের বলে রাখা আছে।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed