জার্মানিতে বন্দুকধারীদের গুলি, নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর হানাউয়ের দুটি শিশা বারে বন্দুকধারীদের গুলিতে আটজন নিহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার রাত ১০টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর হ্যানাওয়ে পৃথক দুই হামলার এই ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
এলোপাথাড়ি গুলি করে মানুষ হত্যার পর পালিয়ে যাওয়া সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, শহরের কেন্দ্রস্থলে একটি বারে প্রথমে হামলা হয়; এরপরের হামলাটি হয় হ্যানাওয়ের পাশে। পুলিশের গাড়ি ও হেলিকপ্টার টহল দিচ্ছে।
প্রথম হামলায় নিহত হন তিনজন মানুষ, আর দ্বিতীয় হামলায় প্রাণ যায় পাঁচজনের। হামলার পর একটি কালো রঙের গাড়িকে ঘটনাস্থল ত্যাগ করতে দেখেছেন স্থানীয়রা।
বার্নিলে হামলায় একজন নিহত হওয়ার চারদিনের মাথায় এই হামলার ঘটনা ঘটলো। এর কারণ এখনও নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed