Main Menu

ছিনতাইকারীদের আক্রমণে সিসিক কর্মচারী আহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শহরতলীতে ছিনতাইকারীদের আক্রমণে সিসিকের এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন। আহত আব্দুস সালাম এর কাছ থেকে ছিনতাইকারীরা ৬২ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। এ সময় তাকে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে।

ঘটনাটি ঘটেছে গত ১৭ ফেব্রয়ারি সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার এয়ারপোর্ট থানাধিন ক্যাডেট কলেজ ক্যাম্পাস উচ্চ বিদ্যালয় গেইটের সামনে মেইন রোডের পাশে।

আহত আব্দুস সালাম এয়ারপোর্ট থানার মংলিরপাড় গ্রামের মৃত আব্দুল মুতলিব এর ছেলে। তিনি সিলেট সিটি কর্পোরেশনের একজন সরকারি চাকুরিজীবী।

এ ব্যাপারে আহতের বড় ভাই মোঃ হেলাল আহমদ বাদী হয়ে এয়ারপোর্ট থানার বড়শলা আবাদানী গ্রামের আইয়ুব আলী ছেলে শফাত এর নাম উল্লেখ করে এবং ২ জনকে অজ্ঞাতনামা করে গত ১৭ ফেব্রয়ারি সোমবার এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আহত আব্দুস সালাম গত ১৭ ফেব্রয়ারি সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে ঘর সংস্কারের জন্য এঙ্গেল ক্রয়ের উদ্দেশ্যে শহরে যাওয়ার জন্য ক্যাডেট কলেজ ক্যাম্পাস উচ্চ বিদ্যালয় গেইটের সামনে মেইন রোডের পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এসময় শফাত সহ অজ্ঞাতনামা কয়েকজন দেশীয় অস্ত্রসস্ত্র চাকু, চাপাতি, লোহার পাইপ নিয়ে আব্দুস সালাম এর উপর হামলা চালিয়ে তার সাথে থাকা টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। সে টাকা না দিলে ছিনতাইকারী শফাত সহ অন্যরা মারপিট করলে আব্দুস সালামের শরীরের বিভিন্ন স্থানে জখমপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সে সময় শফত তার হাতে থাকা চাকু দিয়ে তাকে প্রাণে মারার উদ্দেশ্যে পিঠের বাম পাশে এবং ডান পায়ের উরুতে একাধিকবার আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে তারা প্যান্টের পকেটে থাকা এঙ্গেল কেনার ৫০ হাজার টাকা ও ১২ টাকা মূল্যের একটি স্যামসাং মোবাইল ফোন লুট করে নেয়। আব্দুস সালামের শোর চিৎকার শোনে আশপাশের লোকজন সহ পথিচারীরা এগিয়ে আসলে ছিনতাইকারীরা টাকা ও মোবাইল নিয়ে দৌড়ে পালিয়ে যায়। আশপাশের পরিচিত লোকজন আব্দুস সালামকে রক্তাক্ত গুরুতর আহত অবস্থায় দ্রত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

বর্তমানে আব্দুস সালাম আশংকাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৩য় তলার ১১নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ছিনতাইকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন আহতের বড়ভাই মোঃ হেলাল আহমদ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed