Main Menu

বিশ্বনাথে তালা ভেঙ্গে ২টি গাভী গরু চুরি

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ঘরের তালা ভেঙ্গে ২টি গাভী গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের উত্তর ধর্মদা (নোয়াগাঁও) গ্রামের রিয়াজ উদ্দিন তালুকদারের বাড়িতে ঘটনাটি সংগঠিত হয়েছে।

পরদিন মঙ্গলবার রাতে এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রিয়াজ উদ্দিন তালুকদার।

চুরি যাওয়া গাভী দুটির আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা বলে জানা গেছে।

বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, তদন্ত সাপেক্ষে এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Share





Related News

Comments are Closed