বিয়ানীবাজারে উদ্ধার কংকালের পরিচয় সনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারের কালাইউরা এলাকা হতে উদ্ধার হওয়া কংকালের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজন মহিলা, অপরজন পুরুষ বলে জানা গেছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৮ ফ্রেয়ারী) বিকালে হবিগঞ্জের আজমিরিগঞ্জ থানা পুলিশের সসহযোগিতায় অভিযান চালায় বিয়ানীবাজার থানা পুলিশ। এর আগে আজমিরিগঞ্জ থানা পুলিশের ওই দল জকিগঞ্জে অভিযান চালিয়ে একজনকে আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে আটক করা হয় লাউতা ইউনিয়নের কালাইউরা গ্রামের এক মহিলাকে।
পুলিশ জানায়, গত ২১ জানুয়ারি জঙ্গলে পাওয়া যায় অজ্ঞাত এক ব্যক্তির কংকাল। তিনি হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ থানা এলাকার বাসিন্দা। কংকাল উদ্ধারের পর বিয়ানীবাজার থানা পুলিশ দেশের প্রত্যেক থানায় কংকাল ও উদ্ধার হওয়া কাপড়ের ছবি প্রেরণ করে। এ ছবি পেয়ে এবং আজমিরিগঞ্জ থানায় নিখোঁজের ডায়েরির তথ্যের সাথে মিলে গেলে আজমিরিগঞ্জ থানা পুলিশ নতুন করে তদন্ত শুরু করে।
বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর জানান, বিষয়টি তদন্ত করছে আজমিরিগঞ্জ থানা পুলিশ। আমরা তাদের প্রয়োজনীয় সহযোগিতা করছি। বলা যায়, পুলিশ কংকাল পাওয়ার ঘটনাটি রহস্য উন্মোচনের একেবারে দ্বারপ্রান্তে। এ ঘটনার সাথে কয়েকজন জড়িত রয়েছে। যাদের আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ শেষে পুরো বিষয়টি পরিষ্কার হবে। আপাতত এ নিয়ে বেশি কোন তথ্য দেয়ার সুযোগ নেই। পুরো রহস্য উন্মোচন হলে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed