হঠাৎ উধাও শবনম বুবলী
বিনোদন ডেস্ক: শবনম বুবলী। মিডিয়ায় যার পথচলা শুরু সংবাদ পাঠিকা হিসেবে। ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত সংবাদ পাঠিকা হিসেবেই কাজ করেছেন বুবলী। ২০১৬ সালে শামীম আহমেদ রনি পরিচালিত ‘বসগিরি’ সিনেমায় কাজের মধ্য দিয়ে রুপালি পর্দায় পা রাখেন। শাকিব খানের নায়িকা হওয়ার বদৌলতে রাতারাতি তারকা বনে যান তিনি।
শুটার, অহংকার, রংবাজ, সুপার হিরো, ক্যাপ্টেন খান, পাসওয়ার্ড, মনের মতো মানুষ পাইলাম না-সহ বেশ কিছু ছবি মুক্তি পায়। শাকিব খানের সঙ্গে ছবি করে আলোচিত হলেও শুরুর দিকে বুবলীর অভিনয় ততটা পছন্দ করেনি দর্শক। এমনকি শাকিব খানের ভক্তরাও বুবলীকে বয়কটের ঘোষণা দেয়। তবে বুবলী ধীরে ধীরে নিজেকে পাল্টে ফেলছেন তার প্রমাণ পাওয়া যায় বুবলী অভিনীত ক্যাপ্টেন খান, পাসওয়ার্ড, মনের মতো মানুষ পাইলাম না সিনেমায়।
কিন্তু দর্শকের কাছে যখন বেশ পরিচিত হয়ে উঠেছেন বুবলী, পরিচালক-প্রযোজকেরা যখন তাকে কাজে নেওয়ার জন্য খুঁজছেন-ঠিক তখনই বুবলী হাওয়া। না ফোনে, না বাস্তবে- কোন মাধ্যমেই পাওয়া যাচ্ছে না তাকে। ঘটনা কি? শাকিব খানের সঙ্গে বুবলীকে জড়িয়ে প্রেম, বিয়ের গুঞ্জন হর হামেশায় শোনা যায়। বুবলীর হঠাৎ উধাও হয়ে যাওয়ার পর সেই গুঞ্জন আবারও ডানা মেলেছে।
তবে শাকিব-বুবলীর ঘনিষ্ঠ এক প্রযোজক নাম না প্রকাশের শর্তে বলেন, ‘বুবলী কোথায় সেটা আমি বলতে পারব না। তাদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমি মাথা ঘামাই না।’
ভবিষ্যতে অপু বিশ্বাসের মতো বুবলীরও একই অবস্থা হবে কিনা জানতে চাইলে ওই প্রযোজক বলেন, ‘আমি জানি না। তবে আবার কোনো কিছু অসম্ভবও না।’
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed