বিশ্বনাথে সেবা ও মদিনা বেকারীকে জরিমানা
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথের নতুন বাজারের রামধানা সড়কে অবস্থিত সেবা বেকারীকে ২০ হাজার টাকা ও বৈরাগী বাজারের মদিনা ফুড বেকারীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) এই আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান।
জানা গেছে, দীর্ঘদিন ধরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য/খাদ্য সামগ্রী উৎপাদন করে আসছে সেবা বেকারী ও মদিনা ফুড বেকারী। তাদের উৎপাদিত পণ্য/খাদ্য সামগ্রীতে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না দিয়েই সেগুলো তারা বাজারজাত করে আসছে বলেও অভিযোগ রয়েছে।
মঙ্গলবার সেবা বেকারী ও মদিনা ফুড বেকারীতে অভিযান চালিয়ে এসব অভিযোগের সত্যতা পান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান। তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫৩ ধারায় বেকারী দুটিকে ৪৫ হাজার টাকা জরিমানা করেন।
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed