জৈন্তাপুরে ৫২টি ভারতীয় গরু-মহিষ আটক
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজলার লালাখাল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আসা ৫২টি গরু-মহিষ আটক করেছে বিজিবি।
জানা যায়, শনিবার (১৫ ফেব্রয়ারী) বিকাল ৪টায় লালখাল সীমান্তের ১৩০০ আন্তর্জাতিক পিলারের ৩ এস সাব পিলার সংলগ্ন বাঘছড়া এলাকা দিয়ে ৬টি ভারতীয় গরু বাংলাদশে প্রবেশকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গুলি ছুড়ে। বিষয়টি উপজলা ব্যাপী প্রচার হলে ১৯ বিজিবি’র লালাখাল ক্যাম্প অভিযানে নামে। ঐ দিন দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে ৪১টি গরু এবং ১১টি মহিষ আটক করে বিজিবি।
নাম প্রকাশে অনিচ্ছুক লালাখাল বিওপি’র ক্যাম্প কমান্ডার গরু-মহিষ আটকের কথা স্বীকার করে বলেন, আমাদের টহল টিম সার্বক্ষনিক ভাবে টহল দিচ্ছে। আমাদের টহল টিম জোরদার থাকায় ৫২টি গরু মহিষ আটক করতে পেরেছি। আটককৃত গরু-মহিষ গুলো উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কাষ্টমস কর্মকর্তার উপস্থিতে নিলামে বিক্রয় করা হবে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed