ওসমানীর মৃত্যুবার্ষিকীতে দিনব্যাপী কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল আতাউল গণি ওসমানীর ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ।
কর্মসূচির মধ্যে রয়েছে, রোববার সকাল সাড়ে ৯টায় মরহুমের মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সাড়ে ১১টায় পুণ্যভূমি সিলেট শহরের প্রবেশদ্বারে বঙ্গবীর ওসমানী স্মরণীতে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে।
এছাড়া সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত হযরত শাহজালাল রহ: মাজার প্রাঙ্গণে খতমে কোরআন এবং বাদ জোহর হযরত শাহজালাল (রঃ) মাজার মসজিদে মিলাদ শেষে মরহুমের মাজার জিয়ারত। ওই দিন পরিবারের পক্ষ থেকে দয়ামীরস্থ নিজ বাড়ীতে খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
আয়োজিত কর্মসূচিতে ওসমানী অনুরাগীসহ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য সবিনয় অনুরোধ জানাছেন বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল এডভোকেট।
Related News
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি-তে সহযোগী সদস্য সংগ্রহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজভিত্তিক সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি (এমসিসিআরইউ)-তেRead More
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More



Comments are Closed