বৃষ্টির সম্ভাবনা, বাড়বে তাপমাত্রা
বৈশাখী নিউজ ডেস্ক: শীতকে বিদায় দিয়ে চলে এসেছে বসন্ত। শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফাল্গুনের দ্বিতীয় দিন। গাছে গাছে দেখা দিয়েছে আমের মুকুল। চারদিকে বইছে ফুলের সুভাস। তবে এমন দিনেও বাগড়া দিতে পারে বৃষ্টি। একই সঙ্গে বাড়বে দিনের তাপমাত্রা। আবহাওয়া অফিস ঠিক এমনটাই জানিয়েছে।
আবহাওয়া অফিস জানায়, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দুই-এক জায়গাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
এদিকে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
তেঁতুলিয়া ও শ্রীমঙ্গল অঞ্চলসমূহের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্য প্রবাহ কমতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার এ অবস্থা সামান্য পরিবর্তনের সম্ভাবনা থাকলেও বর্ধিত ৫ দিনের উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
গতকাল (শুক্রবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মংলায় ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৩২ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে।
Related News
চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে সারা দেশে চার দিনRead More
১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার (২ নভেম্বর) থেকে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশারRead More



Comments are Closed