শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
বৈশাখী নিউজ ডেস্ক: কুমারপাড়ায় ১১ কেভি ফিডারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার সিলেট নগরীর বিভিন্নস্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংস্কার কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কথা জানিয়েছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী।
তিনি জানান, শনিবার যতরপুর, মিরাবাজার, আগপাড়া, ঝেরঝেরীপাড়া, মৌসুমী আ/এ, ভাইয়ারপাড়া, এভারগ্রীন আ/এ, ইবনেসিনা হাসপাতাল, আগ্রা কমিউনিটি সেন্টারের আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে সংস্কার ও মেরামত কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed