দিরাইয়ে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের দিরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন ও অপর ২ দুই জন গুরুতর আহত হয়েছে।
নিহত রায়হান (২০) দিরাই উপজেলার শরীফপুর গ্রামের আকবর আলীর পুত্র। মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে দিরাই-মদনপুর সড়কের শরীফপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় একই গ্রামের সুন্দর আলীর পুত্র সোহাগ মিয়া (২০) ও নজরুল মিয়ার পুত্র পারভেজ মিয়া (২০) কে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রায়হান দুই বন্ধুকে নিয়ে তার নিজের মোটর সাইকেল যোগে শরীফপুর থেকে দিরাই আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে পড়ে পড়ে যায়। স্থানীয়রা আহত তিন জনকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন।
এ দিকে আশংকাজনক অবস্থায় তার সাথে থাকা অপর দুই আরোহী সোহাগ ও পারভেজকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed