Main Menu

ইবি শিক্ষক ড. মর্তুজার ‘চৈতন্য’ প্রকাশিত

শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: বর্তমান সময়ের তরুণ কবি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. মুন্সি মর্তুজা আলীর ৩য় কাব্যগ্রন্থ ‘চৈতন্য’ প্রকাশিত হয়েছে।

গত শুক্রবার (৭ ফেব্রয়ারী) রাত ৯টায় তিনি তার নিজেস্ব ফেসবুক পেজ ((Munshi Murtoza Ali) এ লাইভে তার ভক্তদের মাঝে এ সুখবর দেন। তিনি তার এ কাব্যগ্রন্থটি পৃথিবীর সকল জীবিত মানুষের জন্য উৎসর্গ করেছেন।

জানা গেছে, ভাষার মাসে পৃথিবীর সকল জীবিত মানুষের নীতি নৈতিকা ফেরানো, মানুষকে একজন আদর্শ সামাজিক মানুষ হিসেব গড়ে ওঠা, মানুষের চিন্তা চেতনা ও বিবেকবোধকে জাগ্রত করার লক্ষে এ কাব্যগ্রন্থটি লিখেছেন ড. মুর্তজা আলী। তার ‘চৈতন্য’ কাব্যগ্রন্থে চৈতন্য, জাগো, ধৈর্য মোদের নাই, অবশেষে পাবি কিছু, মোহভঙ্গ, এবার তোরা জাগেক নারে, যে কয়টা দিন বাঁচিসহ মোট ৮০টি কবিতা রয়েছে। এর আগে ২০১৯ সালে ‘মোহন জলের জালে’ ও ‘তবু তো ফাগুন আসে’ নামে তার দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।

উল্লেখ্য, ‘চৈতন্য’ কাব্যগ্রন্থটি একুশে বইমেলার নব সাহিত্য প্রকাশনির ২৯৩ নম্বর স্টল, কুষ্টিয়া বই পরিচয় ও কবি মুর্তজা আলীর নিকট থেকে সংগ্রহ করা যাবে।

তরুণ কবি মুন্সি মুর্তজা আলী কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার নাভাদিয়া গ্রামে জন্ম করেন। পিতা মরহুম মুন্সী হোসেন আলী পেশায় ছিলেন একজন ব্যবসায়ী। পিতা-মাতার কনিষ্ঠ সন্তান মুর্তজা আলী ছেলেবেলা থেকেই কবিতাপ্রেমী ছিলেন। ছেলাবেলা থেকেই কবিতা লিখলেও সেগুলো প্রকাশ করা হয়নি বই আকারে। তবে তিনি তার ব্যক্তিগত ডায়েরি ও ফেসবুক পেজে তার কবিতাগুলো লিখতেন। কবিতাগুলো পড়ে তার শুভাকাঙ্খিরা তাকে কবিতাগুলো বই আকারে প্রকাশ করার পরামর্শ দেন। পরে তিনি ২০১৯ সালে দুটি এবং এবছর একটি কবিতার বই প্রকাশ করেছেন। এছাড়াও তিনি এবছর একটি উপন্যাসের বই বের করতে যাচ্ছেন।

Share





Related News

Comments are Closed