কমলগঞ্জের নিখোঁজ স্কুলছাত্র আখাউড়ায় উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর থেকে গত শনিবার ভোর রাত সাড়ে ৪টা থেকে নিখোঁজ ছিল এ টি এম বহুমুখী উচ্চবিদ্যালযের ১০ম শ্রেণির ছাত্র তানভীর খান (১৬)।
এদিন শমশেরনগর বিমান বন্দর সড়কের বাসা থেকে পরিবারের সবার অজান্তে বের হয়ে আর ফিরে আসেনি। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবিসহ সংবাদ প্রকাশ হলে আখাউড়ায় তাকে পেয়ে লোকজন তার পরিবারের সদস্যদের মুঠোফোনে এ সংবাদ জানালে রোববার সকালে তার চাচা আনোয়ার খান আখাউড়া জংশন স্টেশন থেকে তাকে উদ্ধার করে বাসায় ফিরিয়ে আনেন।
তার চাচা আনোয়ার খান বলেন, সে বুদ্ধি প্রতিবন্ধী ছিল। সে শনিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে পরিবারের সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে শমশেরনগর স্টেশন থেকে একটি ট্রেনে উঠে আখাউড়া জংশন স্টেশনে নামে। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ও রোববার সকালে বিভিন্ন পত্রিকাসহ অনলাইন মিডিয়ায় ছবিসহ তার নিখোঁজ হওয়ার খবর প্রকাশ হয়। তা দেখে আখাউড়া জংশন স্টেশন থেকে এক ব্যক্তি মুঠোফোনে খবর জানালে রোববার সকালে একটি ট্রেনে আখাউড়া জংশন স্টেশনে গিয়ে তানভীরকে উদ্ধার করে বাসায় নিয়ে এসেছেন।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed