Main Menu

সিলেটে মাদক মামলার আসামী পাখি গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কাস্টঘর থেকে মাদক মামলার পলাতক আসামী পাখিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (৫ ফেব্রয়ারী) বেলা পৌণে ১টার দিকে র‌্যাব-৯’র এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে অভিযান চালিয়ে পাখি রানী (৩৫) নামের ওই নারীকে গ্রেফতার করা হয়।

পাখি রানী কাষ্টঘর সুপার কলোনির ঝুলন লালের স্ত্রী। পাখির বিরুদ্ধে মাদক মামলায় ওয়ারেন্ট রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯’র মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান। তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed