কমলগঞ্জে বিষপানে নারীর মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে বিষপানে লিপি বেগম (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (৪ ফেব্রয়ারি) রাত সাড়ে ৯টায় মৌলভীবাজার সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
লিপি বেগম কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামের টমটম চালক নাসির মিয়ার স্ত্রী।
আলীনগর ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড সদস্য সুকুমার দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যার সঠিক কারণ জানা গেলেও পারিবারীক কলহের কারণে মৃত্যু হয়েছে বলে এলাকায় গুঞ্জন শোনা যাচ্ছে। তিনি আরো জানান মৃতদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে বুধবার বিকেলে যোগীবিল গ্রামের বাড়িতে আনা হয়েছে।
Related News
শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক কিশোরীকে অপহরণ করে রাতভর আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এRead More
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More



Comments are Closed