Main Menu

নর্থ ইস্ট হাসপাতালের ছাদ ধসে ১৩ শ্রমিক আহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের নির্মানাধীন বিল্ডিংয়ের ছাদ ধসে ১৩ শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেল চারটায় দক্ষিণ সুরমার নর্থইষ্ট মেডিকেলের নতুন ছাদ ধসে পড়ে এ ঘটনা ঘটে। পরে সিলেট ফায়ার স্টেশনের স্টেশন অফিসার যিশু তালুকদারের নেতৃত্বে ২ টি গাড়ি শ্রমিকদের উদ্ধার করে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ফজল বলেন, ছাদ ধসে শ্রমিক আহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। শ্রমিকরা ছাদ ঢালাইয়ের কাজ শেষ করার সাথে সাথেই ছাদ ধসে পড়ে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share





Related News

Comments are Closed