বিএনপি নেতা আব্দুল মতলিবের ইন্তেকাল
বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজার উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এবং স্থানীয় মোল্লাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল মতলিব ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)।
মঙ্গলবার (৪ ফেব্রয়ারী) বিকেল সাড়ে ৩ টায় সিলেট নগরীর মিরাবাজারস্থ নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন থেকে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ বুধবার বেলা আড়াইটায় বিয়ানীবাজারের লাউতা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাঁর মরদেহ আব্দুল্লাহপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবেরও সাবেক সভাপতি ছিলেন।
বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মোল্লাপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মো. আব্দুল মতলিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী। পৃথক শোক বার্তায় সাবেক উপজেলা বিএনপি’র সভাপতি ও যুক্তরাজ্য বিএনপি’র প্রাক্তন সভাপতি মরহুম কমর উদ্দিনের ছোট ভাইয়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সংগঠনের বিয়ানীবাজার উপজেলার দায়িত্বশীলরা।
শোকবার্তায় ফয়ছল চৌধুরী বলেন, মো. আব্দুল মতলিবের সাথে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে অত্যন্ত মধুর সম্পর্ক ছিল। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নীতি ও আদর্শের প্রতি অবিচল আস্থাশীল থেকে শ্রমিক দলকে গতিশীল করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন। তার মৃত্যুতে সিলেট জেলা ও বিয়ানীবাজার উপজেলা বিএনপির অপূরণীয় ক্ষতি হলো।
শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে পৃথক শোক বার্তায় উপজেলা বিএনপি’র সভাপতি নজমুল হোসেন পুতুল ও সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদ শোক জানিয়েছেন। তাঁর মৃত্যুতে উপজেলা বিএনপি একজন নিবেদীত রাজনীতি ও সমাজসেবক হারালো। সংগঠনের পক্ষ থেকে মরহুমে রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed