সিলেট নগরীতে ছাত্রদলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে মশাল মিছিল করেছে ছাত্রদল। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯ টায় নগরের কুমারপাড়ায় ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল, সিলেট’ এর ব্যানারে এ মিছিল করা হয়। পরে কুমারপাড়া মোড়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আকিরুল ইসলাম চৌধুরী জিসানের সভাপতিত্বে ও সহ সম্পাদক ফরহাদ আহমদ রাজার পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন ছাত্রদল নেতা কামরুল আলম চৌধুরী, সোহাগ ভূঁইয়া, রাজু আহমদ, কনক কান্তি দাশ, মোফাজ্জাল চৌধুরী, দুলাল আহমদ, সোহেল আহমদ, সাইফুল আলম রিয়াদ, নজরুল ইসলাম, আলীম উদ্দিন, মাসুদ আহমদ।
সভাপতির বক্তব্যে আকিরুল ইসলাম চৌধুরী জিসান বলেন, এই অবৈধ স্বৈরাচার সরকার অন্যায়ভাবে খালেদা জিয়াকে কারাগারে অাটকে রেখেছে। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে সরকার জনগনের ভোট চুরি করেছে। ছাত্রলীগের সন্ত্রাসীরা কেন্দ্র দখল করে জনগণকে ভোট প্রদানে বাধা দিয়েছে।
তিনি বলেন, সিলেটের সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ছাত্রলীগ সন্ত্রাসী কর্মকান্ডের কারণে অন্য ছাত্র সংগঠন ক্যাম্পাসে তাদের স্বাভাবিক কর্মকান্ড চালাতে পারছে না।
Related News
সিলেটে গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার
বৈশাখী নিউজ ডেস্ক: তিন দফা দাবিতে সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালেরRead More
জব্দ ব্যাটারিচালিত রিকশা মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর এলাকায় অভিযানে আটক হওয়া অবৈধ ব্যাটারিচালিত যানবাহনগুলো (রিকশা, ইজিবাইক, মিশুকRead More



Comments are Closed