বিশ্বনাথের সেই কনস্টেবল বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিশ্বনাথ থানার সেই কনস্টেবলকে রাজধানী ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তপু দেবনাথ (২২) নামের সেই কনস্টেবল নিজের অস্ত্র (চাইনিজ রাইফেল) দিয়ে বুকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা চালান।
বিশ্বনাথ থানার ওসি মো: শামীম মুসা এ তথ্য জানিয়ে বলেন, মাত্র দেড় বছর আগে পুলিশ কনস্টেবল পদে (নং ৭৮১) যোগ দেয় তপু। প্রয়োজনীয় প্রশিক্ষণশেষে ঘটনার চারদিন আগে সে বিশ্বনাথ থানায় যোগ দেয়। তিনি জানান, প্রেমঘটিত কারণেই তপু আত্মহননের চেষ্টা চালায়। এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে বলে জানান তিনি।
গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় থানা পুলিশের ব্যারাকের ছাদে আত্মহত্যার চেষ্টা চালায় ওই কনস্টেবল। প্রথমে তাকে বিশ্বনাথ স্বাস্থ্য কমপ্লেক্সে, এরপর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। মঙ্গলবার তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed