শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা
শ্রীমঙ্গল প্রতিনিধি: হাড় কাঁপানো শীত এখন চায়ের রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। শীতে জবুথবু সব বয়সী মানুষ। বইছে মাঝারি শৈত্যপ্রবাহও। দুইদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে এখানে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গলে আবহাওয়া কার্যালয়ের আবহাওয়া সহকারী মো. জাহেদুল ইসলাম মাসুম বলেন, মঙ্গলবার উপজেলায় তাপামাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটিই সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে সোমবার (৩ ফেব্রুয়ারি) ছিলো ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আরও বলেন, মঙ্গলবার সকাল ৬টায় শ্রীমঙ্গলের তাপমাত্রা ছিলো ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর সকাল ৯টায় তাপমাত্রা ২ ডিগ্রি কমে গেছে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। প্রতিদিন সকালে দু’বার করে রেকর্ড নিলেও মিনিমাম টেম্পারেচারের ক্ষেত্রে প্রতিদিন সকাল ৯টার রেকর্ডটাই নির্দেশানুযায়ী চূড়ান্ত বলে আমাদের
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আর্কাইভ সূত্রে জানা যায়, ১৯৬৮ সালে ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ১৯৯৫ সালের ৪ জানুয়ারি, ২০০৭ সালের ১৭ জানুয়ারি এবং ২০১৩ সালের ১০ জানুয়ারি শ্রীমঙ্গল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৪ ডিগ্রি সেলসিয়াস।
Related News
শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক কিশোরীকে অপহরণ করে রাতভর আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এRead More
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More



Comments are Closed