হবিগঞ্জে ইউপি চেয়ারম্যানের ১০ বছর কারাদণ্ড
হবিগঞ্জ প্রতিনিধি: অস্ত্র মামলায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বুলবুল খানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার আসামি উপস্থিতিতে হবিগঞ্জের যুগ্ম দায়রা জজ আদালত-২ এর বিচারক শহীদুল আমীন এ রায় দেন।
শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামের বাসিন্দা বুলবুল দীর্ঘ সাত বছর ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।
যুগ্ম দায়রা জজ আদালত-২ এর পেশকার মো. আব্দুল হান্নান জানান, ‘২০১২ সালে একটি রিভলবারসহ বুলবুলকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্প সদস্যরা।’
‘এ ঘটনায় বিশেষ ট্রাইব্যুনালে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। কিছুদিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান তিনি। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো করা হয়েছে।’
Related News
মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।Read More
হবিগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ: ২ জনের ৩ বছরের কারাদন্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জে মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুইRead More



Comments are Closed