বিশ্বনাথ থানার সেই পুলিশ সদস্যকে ঢাকায় প্রেরণ
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ থানার পুলিশ সদস্য তপু দেবনাথ (২০) ‘প্রেমঘটিত কারণে’ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। প্রেমিকার সাথে ঝগড়ার সূত্র ধরে তিনি আত্মহত্যার চেষ্টা চালান বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার একাধিক পুলিশ সদস্য।
এদিকে, সোমবার রাতেই আশঙ্কাজনক অবস্থায় তপু দেবনাথকে ওসমানী হাসপাতাল থেকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
এর আগে সোমবার সন্ধ্যায় বিশ্বনাথ থানা কম্পাউন্ডের ভেতরে ব্যারাকে নিজের বুকে গুলি করে আত্মহত্যার চেষ্টা চালান ওই থানায় কর্মরত পুলিশ কনস্টেবল তপু দেবনাথ। তার বাড়ি মৌলভীবাজারের জুড়ি উপজেলার কাশিনগর গ্রামে।
বিশ্বনাথ থানার একাধিক পুলিশ সদস্য জানান, সোমবার সন্ধ্যায় পুলিশ ব্যারাকের ছাদে ওঠে নিজের কাছে থাকা রাইফেল দিয়ে বুকে গুলি করে আত্মহত্যার চেষ্টা চালান তপু। এরআগে ফোনে তিনি এক নারীর সাথে কথা বলছিলেন। ওই নারীর সাথে তপুর প্রেমের সম্পর্ক ছিলো বলে জানিয়েছেন ওই পুলিশ সদস্যরা।
তবে আত্মহত্যার চেষ্টার কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছেন সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন। তদন্ত করে এ বিষয়টি জানা যাবে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে আত্মহত্যার চেষ্টার পরপরই অপুকে উদ্ধার করে তার সহকর্মীরা বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখান থেকে তাকে রাতে ওসমানী হাসপাতালে আনা হয়। রাত ১১টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট ওসমানী হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed