Main Menu

জাবিতে সওরা বিভাগের ব্যতিক্রমী চড়ুইভাতি

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বর্ণাঢ্য ব্যতিক্রমী আয়োজনে সরকার ও রাজনীতি বিভাগের চড়ুইভাতি উদযাপন করা হয়েছে।

সোমবার (৪ ফেব্রয়ারী) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল সংলগ্ন শান্তিনিকেতন নামক স্থানে এ আয়োজন করে বিভাগের ৪৭ তম ব্যাচের শিক্ষার্থীরা।

এসময় বিভাগের ৪৭ তম ব্যাচের শিক্ষার্থীরা জুনিয়র ব্যাচের (৪৮ তম ব্যাচ) শিক্ষার্থীদের ক্রেস্ট ও চিঠির খামে মঙ্গলসূচক বানীর মাধ্যমে বরণ করে নেন। পরবর্তীতে বিভিন্ন খেলাধুলার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষার্থীরা।

বিভাগের সভাপতি ড নাসরীন সুলতানা তাঁর অভিমত ব্যক্ত করে বলেন, ‘তোমরা ব্যতিক্রমী যে আয়োজন করেছো তা নিঃসন্দেহে প্রশংসনীয়। নিজেদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধির জন্য এরকম আয়োজন খুবই প্রয়োজনীয়। এর আগেও অনেক প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। কিন্তু চারদেয়ালের বাইরেও যে এত মনোমুগ্ধকর আয়োজন করা যায় এবং এর মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি লুকায়িত তা তোমরা প্রমাণ করেছো। তোমাদের যেকোনো সহযোগিতায় বিভাগ সর্বদা পাশে থাকবে।’

বিভাগের ছাত্র উপদেষ্টা ও সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান বলেন,’শুধু চারদেয়ালে আবদ্ধ থেকে জ্ঞান অর্জন করার জায়গা বিশ্ববিদ্যালয় নয়। বিশ্ববিদ্যালয় উন্মুক্ত পরিবেশে জ্ঞান অর্জনের জায়গা। আমাদের শিক্ষার্থীরা আবদ্ধ পরিবেশের বাইরে মনোমুগ্ধকর প্রকৃতির উন্মুক্ত পরিবেশে বিভাগের জুনিয়রদের বরণ করে নেওয়ার যে উদ্যোগ গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসার দাবিদার। প্রকৃতির কোলে সম্প্রীতির এই বন্ধন অনুকরণীয় হয়ে থাকবে।’

এছাড়াও এসময় বিভাগের অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম, অধ্যাপক মো. আব্দুল মাননান, অধ্যাপক ড. মো. শামসুল আলম, অধ্যাপক ড শামসুন্নাহার খানম, সহযোগী অধ্যাপক ড. নুরুল হুদা সাকিব, অধ্যাপক মোছা. তমালিকা সুলতানা, সহযোগী অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. ইখতিয়ার উদ্দিন ভুঁইয়া, বিভাগের অন্যান্য ব্যাচের শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed