কমলগঞ্জে ইসলামী সুন্নী মহা সম্মেলন রোববার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে রোববার (২ ফেব্রয়ারি) আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া ও যুব ফোরাম কমলগঞ্জ শাখার উদ্যোগে ২য় বার্ষিক ইসলামী সুন্নী মহা-সম্মেলন অনুষ্ঠিত হবে।
এদিন বাদ আসর হতে মধ্যরাত পর্যন্ত এ সম্মেলনে সভাপতিত্ব করবেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন নবী বংশের ৩১তম আওলাদ, রাহবারে শরিয়ত ও ত্বরীকত মাওলানা শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী (মা.জি.আ.)। প্রধান বক্তার বক্তব্য রাখবেন গিলাতলা দরবার শরীফের পীরজাদা বাকী বিল্লাহ্ আল-আযহারী। বিশেষ বক্তার বক্তব্য রাখবেন খলীফায়ে গাউছুল আযম আলহাজ¦ মাওলানা রুহুল আমীন ভূইয়া, চাঁদপুরী।
এছাড়াও মাহফিলে স্থানীয় উলামায়ে কেরামগণ ওয়াজ ফরমাইবেন। মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিতি কামনা করেছেন খলিফায়ে গাউছুল আযম আলহাজ¦ শাহ্ মো. বদরগাজী আল মাইজভান্ডারী ও শাহ্ আবুল খায়ের আল মাইজভান্ডারী।
Related News
শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক কিশোরীকে অপহরণ করে রাতভর আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এRead More
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More



Comments are Closed