ব্রিটিশ প্রতিনিধি দল সিলেটে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বৃটেনের দশটি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ জন ব্রিটিশ শিক্ষক এবং ১১ জন ব্যবসায়ী সহ ২১ সদস্যের প্রতিনিধি দল আজ শনিবার সিলেটে পৌঁছেছেন। সিলেট বিভাগের ১০ টি স্কুল-কলেজের শিক্ষকরা অদ্য সকাল সাড়ে ১০ টায় সিলেট বিমানবন্দরে বিদেশি অতিথিদেরকে বরণ করেন।
ব্রিটিশ শিক্ষকরা ১ থেকে ৬ ফেব্রয়ারী সিলেটের দশটি শিক্ষা প্রতিষ্ঠানে Connecting Classroom programme – এ অংশগ্রহণ করবেন। ব্রিটিশ কাউন্সিলের তিনজন প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রতিদিন সফরসঙ্গী হিসেবে থাকবেন।
সিলেট টিমের কনভেনর অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদারের সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর এম এ আজিজের পরিচালনায় সিলেট বিমানবন্দরে অনুষ্ঠিত বরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়েলস যুবরাজ গ্রুপের সিইও আনা মিয়া।
Related News
জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের পৃথক তল্লাশিতে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্যসহ দুটি কাভার্ডভ্যানRead More
গোয়াইনঘাটে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ,Read More



Comments are Closed