পঞ্চদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক : পঞ্চদশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। স্কুল-২ পর্যায়ে ৬১১ জন, স্কুল পর্যায়ে নয় হাজার ৬৩ জন এবং কলেজ পর্যায়ে এক হাজার ৪৫৬ জন উত্তীর্ণ হয়েছেন।
বুধবার (১৫ জানুয়ারী) এনটিআরসিএ’র এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সন্ধ্যা ৬টার পর থেকে পরীক্ষার ফলাফল এনটিআরসিএ’র ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া উত্তীর্ণদের মোবাইলে এসএমএস করে ফল জানিয়ে দেওয়া হবে।
শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে স্কুল-২ পর্যায়ে ৭৪১ জন, স্কুল পর্যায়ে ১০ হাজার ৫৭৯ জন এবং কলেজ পর্যায়ে এক হাজার ৫৮১ জন মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
২০০৫ সাল থেকে এনটিআরসিএ এ পরীক্ষা নেওয়া শুরু করে। বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণের সনদ থাকতে হয়।
Related News
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭Read More
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More



Comments are Closed