মৌলভীবাজারে বান্ধবীসহ কলেজছাত্রীকে গণধর্ষণ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে বান্ধবীসহ গণধর্ষণের শিকার হয়েছেন কলেজছাত্রী। মঙ্গলবার (১৪ জানুয়ারী) বিকেলে শহরের ওয়াপদা (স্টেডিয়াম) এলাকায় এই গণধর্ষণের ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার দুজনই মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন। তিন ধর্ষককে আটক করেছে পুলিশ।
জানা যায়, মঙ্গলবার বিকেলের দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এসে একটি সিএনজি চালিত অটোরিকশায় কলেজছাত্রী (১৮) ও তার বান্ধবী (২০) উঠলে কিছুক্ষণ পর যাত্রী বেশে চারজন ছেলে সিএনজি অটোরিকশাতে উঠে। তখন তারা চালককে সিএনজি ঘুরিয়ে নিতে নির্দেশ দেয়। চালক তাদের কথামত গাড়ি নিয়ে চলে। ওই চারজন গাড়ির পর্দা টেনে দুই বান্ধবীর হাত ও মুখ বেঁধে স্টেডিয়াম এলাকার পেছনে একটি ঝোঁপে নিয়ে যায়। সেখানে তাদের মারধর পালাক্রমে ধর্ষণ করে। পরে তারা কৌশলে সেখান থেকে বেরিয়ে এসে পুলিশকে জানালে পুলিশ তাদের থানায় নিয়ে যায়। এরপর চিকিৎসার জন্য সদর হাসপাতালে তাদের ভর্তি করা হয়।
এবিষয়ে ধর্ষিত কলেজ ছাত্রী বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন।
পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়নের উত্তর জগন্নাথপুর গ্রামের ইসলাম মিয়ার ছেলে মুন্না এবং আরও দুইজনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে ধর্ষিতা কলেজ ছাত্রী বাদী হয়ে ৫ জনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন। ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Related News
কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্বRead More
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed