Main Menu

সিলেটে ট্রাক চাপায় গৃহবধূর মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর সুবিদবাজারে বেপরোয়া ট্রাক চাপায় এক গৃহবধুর মৃত্যু হয়েছে। পুলিশ ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে।

মঙ্গলবার রাত ৭টার দিকে নগরীর সুবিদবাজারে ট্রাক চাপায় গুরুতর আহত হন ওই গৃহবধু। তাকে উদ্ধার করে ওসমানী হাসসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

নিহত মুনতাহা আক্তার তানিয়া (২৭) নামের ওই গৃহবধূ সিলেট নগরীর চৌকিদেখি ৪৩/১ নম্বর বাসার আনোয়ার হোসেনের স্ত্রী।

তানিয়ার আত্মীয় সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল আলীম তুষার জানান, রাত ৭টার দিকে নগরীর সুবিদবাজার থেকে রিকশাযোগে চৌকিদেখিস্থ বাসায় যাচ্ছিলেন তানিয়া। সুবিদবাজারের পপুলার ফার্মেসির সামনে আসার পর পেছন থেকে একটি ট্রাক রিকশাকে ধাক্কা দিলে তানিয়া ছিটকে পড়েন।

গুরুতর আহতাবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় তিনি হাসপাতালে মারা যান।

এ ঘটনার পর ঘাতক ট্রাক ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। চালক বর্তমানে বিমানবন্দর থানা হাজতে রয়েছেন বলে জানা গেছে।

Share





Related News

Comments are Closed