Main Menu

সামাদ আজাদের ৯৮তম জন্মবার্ষিকী বুধবার

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের ৯৮তম জন্ম বার্ষিকী ১৫ জানুয়ারি বুধবার।

Manual6 Ad Code

এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে সকাল ৯টায় কোরআন খতম, ১১ টায় ঢাকায় বনানীতে মরহুমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। বাদ আসর ঢাকার লেকসার্কাস লেকভিউ জামে মসজিদে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

Manual7 Ad Code

এছাড়া সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে কেক কাকা ও বিশেষ দোয়ার আয়োজনও করা হয়েছে। তাছাড়া জগন্নাথপুর, ছাতকে কেক কাটা এবং আলোচনা সভারও আয়োজন করেছে স্থানীয় আওয়ামী লীগ।

Manual4 Ad Code

আব্দুস সামাদ আজাদ তৎকালীন সিলেট জেলার জগন্নাথপুর থানার ভূরাখালি গ্রামে ১৯২২ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহন করেন। তিনি ১৯৪০ সালে সুনামগঞ্জ জেলা মুসলিম ছাত্র ফেডারেশনএর সভাপতির দায়িত্ব পালন করেন এবং ১৯৪৬ সালে একই সংগঠনের অবিভক্ত আসামের সভাপতির দায়িত্ব পালন করেন।

১৯৫২ সালে ভাষা আন্দোলনে তাঁর সিদ্বান্ত ক্রমে ও নেতৃত্বে প্রথম ১৪৪ ধারা ভঙ্গ করা হয়। ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্ট থেকে এমএলএ নির্বাচিত হন এবং আওয়ামী লীগে শ্রম সম্পাদক হিসাবে যোগদান করেন। ১৯৫৮ সালে আইয়ুব বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন এবং সর্বদলীয় রাজনৈতিক জোট এন,ডি,এফ এর দপ্তর সাম্পাদকের দায়িত্ব পালন করেন।

Manual2 Ad Code

১৯৭০ এর নির্বাচনে তিনি আওয়ামীলীগ থেকে এম,এন,এ নির্বাচিত হন। মুক্তিযুদ্বের প্রধান সংগঠকের একজন এবং স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্র মন্ত্রী ছিলেন তিনি। ৭৫ পরবর্তী আওয়ামী লীগের পুনর্গঠনে বিশেষ ভুমিকা পালন করেন এবং জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

১৯৯০ এর গণঅভ্যূত্থানের এবং ১৯৯৬ এর জনতার মঞ্চের অন্যতম রূপকার ছিলেন তিনি। ১৯৯১ সালে বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করেন। সুনামগঞ্জ জেলার প্রায় প্রতিটি নির্বাচনী এলাকা থেকে বিভিন্ন সময়ে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ মন্ত্রীসভায় সফল পররাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্বও পালন করেন।

সর্বশেষ ২০০১ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসন থেকে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য থাকাকালীন সময়েই ২০০৫ সালের ২৭ এপ্রিল তার মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code