Main Menu

কমলগঞ্জে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Manual2 Ad Code

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে আর্মস পুলিশ ব্যাটেলিয়ান ফোর্স এর সহায়তায় মূল্য তালিকা না রাখা, নিত্য প্রয়োজনীয় দ্রব্য অতিরিক্ত দামে বিক্রয় করা, ওজনে কম দেওয়া, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে মুন্সিবাজারে অবস্থিত বিচিত্র ষ্টোরকে ২ হাজার টাকা, বাপন পাল এন্ড ব্রাদার্সকে ২ হাজার টাকা, রাজ্জাক ষ্টোরকে ১ হাজার টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত হায়দর মিয়ার মাছের দোকানকে ৩ হাজার টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code