সিলেটে নতুন সময়ে ট্রেন চলাচল শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: নতুন সময়ে সিলেট রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) নতুন সময় অনুযায়ী ঢাকা থেকে ছেড়ে সিলেট এসেছে পারাবত এক্সপ্রেস। অন্য ট্রেনগুলোও নতুন সময়ে সিলেট থেকে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে।
এছাড়া এদিন সকালে ঢাকা-সিলেট রুটে চলাচল করা আন্তঃনগর কালনী এক্সপ্রেস সকাল ৭টার পরিবর্তে ৬টা ২০ মিনিটে এবং আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস সকাল ৮টা ৪০ মিনিটের পরিবর্তে বেলা ১১টা ৩০ মিনিটে সিলেট থেকে ছেড়ে গেছে।
সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার আতাউর রহমান বলেন, আগে ঢাকা থেকে সকাল ৬টা ৩৫ মিনিটে ছেড়ে আসতো আন্তঃনগর পারাবত এক্সপ্রেস। শুক্রবার থেকে নতুন সময় ৬টা ২০ মিনিটে ট্রেনটি ছেড়ে আসে এবং গন্তব্যে পৌঁছায় দুপুর ১টা ১৫ মিনিটে। পুরনো সময়ের চেয়ে ১৫ মিনিট আগে ছেড়ে এলেও বিলম্বে সিলেট এসে পৌঁছায় ট্রেনটি। ট্রেনটি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বিকেল ৩টা ৪৫ মিনিটে।
জানা যায়, সিলেট-চট্টগ্রাম রুটে উদয়ন ছাড়বে বিকেল ৪টা ৪৫ মিনিটের পরিবর্তে রাত ৯টা ৪০ মিনিটে, ঢাকার উদ্দেশ্যে উপবন রাত ১০টার পরিবর্তে ১১টায় ছেড়ে যাবে।
Related News
বালাগঞ্জে পাওনা টাকার বিরোধে ভাতিজার হাতে প্রাণ গেলো চাচার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকাকে কেন্দ্র করে ভাতিজার দেশীয় অস্ত্রের আঘাতে মির্জা আব্দুলRead More
গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা, ২ জনকে ধরলো এসআরবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পূর্ববিরোধের জেরে যুবদল নেতা ও ব্যবসায়ী বদরুল আলম হত্যা মামলারRead More



Comments are Closed