সিলেটে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর পীরমহল্লায় অভিযান চালিয়ে ১৫০০ পিস ইয়াবা ও একটি প্রাইভেট কারসহ তিনজনকে গ্রেফতার করেছে এসএমপির বিমানবন্দর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রামের আব্দুল মন্নান খানের ছেলে রেদোয়ান খান (২৮), গোলাপগঞ্জ উপজেলার রায়ঘর গ্রামের আবুল হোসেন খানের পুত্র বর্তমানে নগরীর চৌকিদেখীতে বসবাসরত (বাসা রংধনু-২০০/৬) বাবর হোসেন খান (২৬) ও একই বাসার বাসিন্দা সাহাবুদ্দিন আহমদের পুত্র মোশারফ হোসেন (৩১)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার জেদান আল মুসা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার প্রবাস কুমার সিংহ ও অফিসার ইনচার্জ এস.এম শাহাদত হোসেনের নেতৃত্বে থানা এলাকায় দিবাকালীন টহল ডিউটিতে নিয়োজিত অফিসার এসআই/ অমিত সাহার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এয়ারপোর্ট থানাধীন পূর্ব পীরমহল্লা লেচুবাগান সাকিনস্থ দুইটি কবরস্থানের মধ্যবর্তী পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে। শুক্রবার (১০ জানুয়ারী) দুপুর পৌনে ২টায় একটি প্রাইভেট কার (নম্বর ঢাকা মেট্রোঃ-গ-১৪-০১৮৩) তল্লাশি করে ১৫শ’ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করে আসামীদের গ্রেফতার করা হয়।
এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এয়ারপোর্ট থানায় মামলা রুজু করা হয়েছে।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed