Main Menu

জাবি ই-কমার্স ক্লাবের প্রথম বার্ষিক সম্মেলন অনুষ্টিত

Manual3 Ad Code

জাবি প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গত ৫ জানুয়ারি E-Commerce And Entrepreneurship Club- JU এর প্রথম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

তরুণ ছাত্রদের মাঝে ব্যাবসায়িক মনোভাব ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে বছর খানিক আগে এই ক্লাবটির যাত্রা শুরু হয়। এই লক্ষ্যে ক্লাবটি বছরব্যাপী বিভিন্ন বিজনেস কম্পিটিশন, সাপ্তাহিক সেমিনার এবং ট্রেনিং সেশনের আয়োজন করে থাকে। মূলত নতুন কমিটি ঘোষনা এবং তাদের হাতে কার্যপরিচালনার ভার তুলে দেওয়ার জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়। এছাড়াও ক্লাব পরিচালনার জন্য প্রণীত সংবিধানেও কিছুটা পরিবর্তন আনা হয়, যা এই সম্মেলনে ঘোষনা করা হয়।

Manual3 Ad Code

জাতীয় সংগীত এবং ডিজিটাল সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপরেই ক্লাবটির সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে স্টেজে উঠে আসেন সম্মানিত অতিথিবৃন্দ। “বাংলাদেশ এমন একটি অবস্থানে প্রায় পৌছে গেছে যেখানে চতুর্থ প্রজন্ম প্রায় সব সেক্টরেই অভাবনীয় পরিবর্তন আনতে পারে” এই বিষয়টিকে সামনে রেখে ক্লাবটিকে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন ডিরেক্টর অব আই.আই.টি. ড: ম. মেজবাহউদ্দিন সরকার। এছাড়াও গনিত বিভাগের অধ্যাপক ড: মো: শরীফ উদ্দিন এবং সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ ক্লাবটির নিয়মিত কার্যক্রমের ব্যাপক প্রশংসা করেন।

Manual3 Ad Code

অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে মুনিরা ফেরদৌসকে ক্লাবটির নতুন সভাপতি এবং তাবাসসুম নাহার খান লোরেনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষনা করা হয়। এছাড়াও তিলোত্তমা খান রাজীবকে ক্লাবটির সহ-সভাপতি এবং জান্নাতুল পুষ্পাকে নতুন ট্রেজারার হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

সাবেক সভাপতি এস এম মুশফিকুল ইসলাম এবং সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার আবীর নতুন প্রেসিডেন্ট মুনিরা ফেরদৌস এবং সাধারণ সম্পাদক তাবাসসুম নাহার খান লোরেন এর হাতে ক্লাবের দায়িত্ব হস্তান্তর করেন। এরপর তাবাসসুম নাহার খান লোরেন ক্লাবটির নতুন সংবিধান ঘোষনা করে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে সংবিধান পড়ে শোনান। এছাড়াও ক্লাবের নতুন সেক্রেটারি এবং অন্যন্য এক্সিকিউটিভদের নাম ঘোষনা করা হয়।

কমিটিতে নতুন পদপ্রাপ্তরা হলেন- মুয়াম্মার শাহরিয়ার ফ্যামাসকে এইচ আর এক্সিকিউটিভ, পিন্টু গোয়ালাকে অর্গানাইজিং সেক্রেটারি, শাহরিয়ার আহমেদ হিমেলকে প্রোগ্রাম সেক্রেটারি, খাদিজাতুল কোবরা এবং ফারহানা চৌধুরীকে কমিউনিকেশন সেক্রেটারি, আফসানা আক্তারকে প্রমোশন সেক্রেটারি, নাফিউল আলমকে প্রেস, মিডিয়া ও ডকুমেন্টেশন সেক্রেটারি, আনোয়ারুল ইসলামকে অফিস সেক্রেটারি, জুল ইকরামকে আইটি সেক্রেটারি, আল শাহরিয়ারকে কর্পোরেট সেক্রেটারি, তায়েবা বাশারকে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি, কাশফিয়া শাওকিকে এডমিন সেক্রেটারি, তাসনীম তাইয়্যেবাহ জান্নাতকে স্কিল ডেভেলপমেন্ট সেক্রেটারি হিসেবে ঘোষনা করা হয়।

Manual1 Ad Code

নতুন এই কমিটিতে এক্সিকিউটিভ হিসেবে যোগ দিয়েছেন এ কে দিন মোহাম্মদ, ইসরাত শবনম, মাইনুল ইসলাম রাফসান, ইবতিদা জাহান, জুমাইয়া মাসিয়াত, নশীন নাওয়াল, সৌরভ রয়, ইমদাদুল হক ইভান ও সিদ্ধার্থ।

ক্লাবটির সাবেক এবং বর্তমান সকল সদস্যদের অংশগ্রহণে জমকালো বার্বিকিউ পার্টির মধ্য দিয়ে প্রোগ্রামের ইতি টানা হয়।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code