লাউড় রাজ্যের প্রাচীন দূর্গ খনন কাজ উদ্বোধন
সুনামগঞ্জ প্রতিনিধি: লাউড় রাজ্যের প্রাচীন দূর্গে প্রত্নতাত্তিক খনন (২০১৯-২০ খ্রি) কাজ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার প্রত্নতত্ত অধিদপ্তর, আঞ্চলিক পরিচালকের কার্যালয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের আয়োজনে সুনামগঞ্জের তাহিরপুরের হলহলিয়ায় লাউড় রাজ্যের প্রাচীন দুর্গে প্রত্নতাত্তিক খনন কাজের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক।
প্রত্নতাত্তিক অধিদপ্তর চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় আঞ্চলিক পরিচালক ড. মো. আতাউর রহমানের সভাপতিত্বে ফিল্ড অফিসার মো. শাহীন আলমের সঞ্চালনায় দূর্গ খনন ও অনুসন্ধান বিষয়ে স্থানীয় জনসাধারনকে অবহিতকরনে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
আলোচনা সভা ও খনন কাজ উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী, সহকারি কমিশনার (ভুমি) মো. মুনতাসির হাসান, দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার সুনামগঞ্জ প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ, সহকারি অধ্যাপক মো. ফরিদ উদ্দিন আক্তার, ময়নামতি জাদুঘরের কাস্টোডিয়ান (অতি.দা.) মোঃ হাফিজুর রহমান, উপজেলা বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আজাহার আলী, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবদুল কুদ্দুছ, মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নান সহ এলাকার গণসমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিগত ২০১৮-১৯ অর্থবছরের প্রত্নতাত্তিক খনন ও অনুসন্ধানের মাধ্যমে প্রাপ্ত নির্দশনগুলোর গুরুত্বারোপ করে প্রত্নতত্ত¡ অধিদপ্তর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে লাউড় রাজ্যের প্রাচীন দুর্গটিকে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণার প্রস্তাব প্রেরন করলে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিকের সুপারিশের প্রেক্ষিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ২৫ সেপ্টেম্বর, ২০১৯ তারিখে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ প্রততাওি¦ক স্থানটিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করে।
Related News
প্রকৌশলীদের স্ট্রাকচারাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড দিবে লাফার্জহোলসিম
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের নেতৃস্থানীয় নির্মাণ সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসিRead More
সুনামগঞ্জে ১৭ বাসকে জরিমানা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসের কাগজপত্র যাচাইয়েRead More



Comments are Closed