Main Menu

সিলেট সিটিতে ভিটামিন ‘এ’ খাবে ৬২ হাজার শিশু

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ডে শনিবার (১১ জানুয়ারী) সিলেটের প্রায় সাড়ে ৬১ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ দিন সারাদেশের ন্যায় সিলেট নগরীর ২৭ ওয়ার্ডের স্থায়ী-অস্থায়ী মিলিয়ে ২৪৭ কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা এ কার্যক্রম চলবে।

বৃহস্পতিবার সিলেট সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের অবহিতরকণ সভায় এসব তথ্য জানান সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম। দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- “ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান”।

Manual6 Ad Code

মতবিনিময়ে আরো জানানো হয়েছে, নগরের ২৭ ওয়ার্ডে ৬১ হাজার ৪১৭ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে ৬ থেকে ১১ মাসের শিশুর সংখ্যা ৬ হাজার ৩১০ জন শিশুকে একটি করে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাসের ৫৫ হাজার ১০৭ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

Manual4 Ad Code

নগরে অস্থায়ী টিকাকেন্দ্র রয়েছে ১০১টি, স্থায়ী টিকাকেন্দ্র ১ টি, অতিরিক্ত টিকাকেন্দ্র ৭৭ টি, ও ভ্রাম্যমাণ টিকাকেন্দ্র রয়েছে ৩৪টি। টিকাদানে প্রতি কেন্দ্রে ২ জন করে ৪৯৪ জন সেচ্ছাসেবী কাজ করবেন।’ এছাড়া ক্যাম্পেইন করার লক্ষ্যে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এ ক্যাপসুল সরবরাহ রয়েছে বলে মতবিনিময় সভায় জানানো হয়।

Manual5 Ad Code

সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়কর রায় চৌধুরীর সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, যদি কোন শিশু গত ৪ মাসের মধ্যে ভিটামিন ‘এ‘ ক্যাপসুল খেয়ে থাকে তাহলে সেই শিশুকে আর ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না। এছাড়া, কান্নারত অবস্থায় বা জোর করে শিশুকে খাওয়ানো যাবে না। কোন শিশুকে আস্ত বা গোটা খাওয়ানো যাবে না। ক্যাপসুলের মুখ কাঁচি দিয়ে কেটে ক্যাপসুলের ভিতরের তরল টুকু খাওয়াতে হবে।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code